মঙ্গলবার সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে। বৃষ্টির সময় উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা। এছাড়া কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
.png)
غرق عدد من السيارات في سيول #المدينة_المنورة بعد هطول أمطار غزيرة #مصدر_للأخبار pic.twitter.com/77QRnzgqQX
— مصدر (@MSDAR_NEWS) April 29, 2024
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা। বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মসজিদটিতে যে ছাউনি আছে সেগুলো বেয়ে সজোরে পানি নিচে নেমে আসে।
বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে, অনেক জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে।
فيديو | مشاهد لجريان السيول في أودية محافظة العيص
— قناة الإخبارية (@alekhbariyatv) April 29, 2024
بعدسة ماهر الجهني#الإخبارية pic.twitter.com/fUQlEJAcF5
সৌদির জাতীয় আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইয়ে যাবে। একই সঙ্গে মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে তারা।