সৌদি গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে একা হাঁটা নিরাপদ কি না; এ প্রশ্নের জবাবে কাতিয়া অ্যাভিয়েরো পর্তুগিজ ভাষায় সামাজিক প্ল্যাটফরমে ইনস্টাগ্রামে এক পোস্টে বলেছেন, একা একা হাঁটার জন্য যদি কোনো নিরাপদ জায়গা থাকে তবে তা এখানেই।
.png)
তিনি বলেন, সৌদি আরব নিরাপত্তার দিক থেকে বিশ্বের অন্যতম সেরা। আপনি আপনার ফোন টেবিলে রেখে যেতে পারেন এবং কিছুই ঘটবে না।
সিআর সেভেনের বোন আরো বলেন, এখানে কেউ আপনাকে অসম্মান করবে না এবং চুরির কোনো ঘটনাও নেই।
ক্রিস্টিয়ানো রোনালদোকে ২০২২ সালে কাতার বিশ্বকাপের পর সৌদি আরবের আল নাসর ক্লাব বিশাল অঙ্ক খরচ করে কিনে নেন। রোনালদোর দেশটিতে বসবাসের জন্য আলাদা আইনও প্রণয়ন করেন মোহাম্মদ বিন সালমান প্রশাসন। এরপর থেকেই পরিবারের কয়েকজন সদস্য নিয়ে সৌদি আরবে বসবাস করছেন সি’আর সেভেন।