ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চাকরি ছেড়ে বসের সামনেই ঢোল বাজিয়ে নাচ, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৬, ২৭ এপ্রিল ২০২৪
চাকরি ছেড়ে বসের সামনেই ঢোল বাজিয়ে নাচ, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

অফিসের কর্মপরিবেশ ‘বিষাক্ত’ মনে হচ্ছিল। তাই চাকরি ছেড়ে দিলেন। আর চাকরি ছেড়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তাই তো বসের সামনেই ঢাকঢোল বাজিয়ে নেচে অফিস ছাড়লেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ ঘটনার একটি ভিডিও।

ঘটনাটি ভারতের পুনের। অনিকেত নামে ঐ যুবক বিক্রয় সহযোগী হিসেবে চাকরি করতেন।

তার উদযাপনের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অনীশ ভগত নামে একজন। ভিডিওতে তিনি বলেছেন, তিন বছর ধরে চাকরি করেছেন এবং এসময়ে তার বেতন খুব কম বেড়েছে। বস তাকে কোনো সম্মানও দেয়নি। তাই তার কাজের শেষ দিনে বন্ধুরা অফিসের বাইরে ঢোল নিয়ে জড়ো হয়েছিলেন এবং নেচেছিলেন।

Advertisement

ভিডিওতে দেখা গেছে, এ ঘটনায় তার বস অনেক উত্তেজিত হয়েছেন। পাশাপাশি তার বস লোকজনকে ধাক্কা দিয়েছেন এবং চিৎকারও করেছেন।

ভিডিওটির ক্যাপশনে অনীশ ভগত লিখেছেন, আমি মনে করি আপনারা অনেকেই এর সঙ্গে রিলেট করতে পারবেন। আজকাল বিষাক্ত কাজের সংস্কৃতি খুব বেশি দেখা যায়। সম্মান এবং অধিকারের অভাব খুবই সাধারণ। অনিকেত তার পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত। আমি আশা করি এই গল্প মানুষকে অনুপ্রাণিত করবে।

কিছুদিন আগে পোস্ট করা ভিডিওটি এক মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!