জানা যায়, প্রথমবারের মতো ইউটিউবে ভিডিও প্রকাশ করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা জাভেদ করিম। অনলাই জিও নিউজ জানিয়েছে, প্রায় ১৯ বছর আগে প্রকাশ করা এটিই ইউটিউবের প্রথম ভিডিও। জাভেদ করিম প্রকাশিত এ ভিডিওটির দৈর্ঘ্য ছিলো মাত্র ১৯ সেকেন্ড।
তখন জাভেদ করিমের বয়স ছিল ২৫ বছর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো চিড়িয়াখানায় দুটি হাতির সামনে দাঁড়িয়ে ভিডিও করেছিলেন ইউটিউবের এই সহপ্রতিষ্ঠাতা। ১৯ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ভিডিওটির শিরোনাম দিয়েছিলেন ‘চিড়িয়াখানায় আমি’ (মি অ্যাট দ্য জু)। জাভেদের স্কুলের বন্ধু ইয়াকভ ল্যাপিৎস্কি ভিডিওটি ধারণ করেছিলেন।
.png)
ভিডিওটি আহামরি কিছু ছিল না। কিন্তু লো-রেজুলেশনের সেই ভিডিও এখন ইতিহাস! করিম যখন ভিডিওটি আপলোড করেছিলেন, তখন তার ধারণাই ছিল না– সেই প্ল্যাটফর্মই একসময় সারা বিশ্বে রাজত্ব করবে। তার ধারণা ছিল না, ইউটিউব হয়ে উঠবে ভিডিও দেখার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটে।
ফক্স নাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বপ্রথম ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ইউটিউব। পে-পলের সাবেক তিন কর্মকর্তার হাত ধরে প্রকাশিত হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ঐ প্লাটফর্ম।
উল্লেখ্য, ২০০৫ সালে পেপ্যালের তিন সাবেক কর্মী চ্যাড হার্লি, স্টিভ চ্যান ও জাভেদ করিমের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ‘ইউটিউব’।