ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাতাসেই ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪০, ২৪ এপ্রিল ২০২৪
বাতাসেই ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু!
ছবি: সংগৃহীত

রাতের একটু ঝড়ো বাতাসেই ধসে পড়েছে আট বছর ধরে নির্মাণাধীন থাকা একটি সেতু। আর তা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন অর্ধ-শতাধিক মানুষ। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার রাতে ভারতের তেলেঙ্গানা রাজ্যের পেদ্দাপল্লী জেলায় এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে নির্মাণাধীন সেতুটির দুটি কংক্রিটের গার্ডার প্রবল বাতাসের কারণে ভেঙে পড়ে। 
জানা গেছে, প্রায় ১০০ মিটার দূরত্বে থাকা দুটি পিলারের ওপর আরো তিনটি গার্ডার রয়েছে। সেগুলোও যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সিরিকোন্ডা বাক্কা রাও নামে এক বাসিন্দা বলেন, সৌভাগ্যক্রমে সেতু ধসে পড়ার মাত্র এক মিনিট আগে সেখান দিয়ে একটি বাসে করে ৬৫ জনের বরযাত্রী গিয়েছিল। আরেকটু হলে তারা কংক্রিটের নিচে চাপা পড়তো।

Advertisement

মানাইর নদীর ওপর প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৬ সালে। তেলঙ্গানা বিধানসভার তৎকালীন স্পিকার এস মধুসুধন চারি এবং স্থানীয় বিধায়ক পুত্তা মধু এটি উদ্বোধন করেন। এ প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় ৪৯ কোটি রুপি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সেতু
লিংক সফলভাবে কপি হয়েছে!