দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত নিয়মনীতি মেনে চলার গুরুত্বের উপর জোর দিয়ে জানিয়েছে, ওমরাহ-এর ভিসাকে কর্মসংস্থানের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে ওমরাহ পালনের উদ্দেশ্যে আসা ভ্রমণকারিদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরব ছেড়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। সেই সঙ্গে কর্মসংস্থানের উদ্দেশ্যে এই ভিসা ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
.png)
সৌদিতে ওমরাহ পালনের নামে অবৈধভাবে দীর্ঘসময় অবস্থান এবং এই ভিসাকে নানা উদ্দেশ্যে অপব্যবহারের বহু অভিযোগের ঘটনায় এমন সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।
সূত্র: গাল্ফ নিউজ