গত ২৩ জানুয়ারী মাকে সঙ্গে নিয়ে পবিত্র নগরী মক্কায় উড়াল দেন এ অভিনেতা। উদ্দেশ্য ‘ওমরাহ’ পালন।
এ প্রসঙ্গে সিয়াম নাসির বলেন, ‘আমার জীবনের সব থেকে দামি সম্পদ আম্মাজান। আম্মাজানের হাতে হাত রেখে উমরাহ পালন করলাম। জীবনের অন্যতম ইচ্ছে আল্লাহর ইশারায় পুরণ হলো।’
.png)
উল্লেখ্য, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি টান অনুভব করেন সিয়াম নাসির। কলেজ জীবনে নাট্যসংগঠনের সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে নাম লেখান টেলিভিশন নাটকে। অল্প সময়ের মধ্যে সবার নজর কাড়েন তিনি। তার বর্তমান অভিনয় ক্যারিয়ারের জন্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহর বিশেষ ভূমিকা রয়েছে, যা সিয়াম নাসির বহুবার স্বীকার করেছেন।