ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মালয়েশিয়ায় ৭৫ বাংলাদেশিসহ ৯০ অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২৪
মালয়েশিয়ায় ৭৫ বাংলাদেশিসহ ৯০ অভিবাসী গ্রেফতার
ছবি: সংগৃহীত

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় ৭৫ জন বাংলাদেশিসহ ৯০ জন বিদেশি কর্মীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় বুধবার (২১ ফেব্রুয়ারি) মেলাকা রাজ্যের ইমিগ্রেশন বিভাগ কোটা লাকসামানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আটককৃতদের মধ্যে বাংলাদেশের ৭৫ জন, ইন্দোনেশিয়ার ১০ জন, মিয়ানমারের চারজন ও পাকিস্তানের একজন নাগরিক রয়েছেন। মালয়েশিয়ান ন্যাশনাল নিউজ এজেন্সি বার্নামা এ তথ্য জানিয়েছে।

মেলাকা ইমিগ্রেশন বিভাগের পরিচালক অনির্বাণ ফাউজি মোহম্মদ আইনি বলেন, বুধবার মধ্যরাতে অভিযানটি শুরু হয়ে চলে তিন ঘণ্টা। এ সময় ১১৭ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এদের মধ্যে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়া, বৈধ কাগজপত্র না থাকা ও অন্যান্য কয়েকটি অপরাধে ৯০ জনকে আটক করা হয়।

Advertisement

এক বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযান চলাকালে কিছু শ্রমিক পালিয়ে যান। কেউ কেউ ধরা পড়ার ভয়ে পাঁচ মিটার গভীর নর্দমায় ঝাঁপ দেন। তাছাড়া রাতে এলাকাটি তুলনামূলক অন্ধকার হওয়ায় অনেকেই পালিয়ে যেতে সক্ষম হন। ধরা পড়া শ্রমিকদের নিয়োগকারীকে শনাক্ত করতে তদন্ত হচ্ছে। নিয়োগকারী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!