ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সৌদি আরবে ১৬ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৫৮, ২৫ ডিসেম্বর ২০২৩
সৌদি আরবে ১৬ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার!
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে এক সপ্তাহের ব্যবধানে ১৬ হাজার ৮৯৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। আবাসিক, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন করায় তাদের গ্রেফতার করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, গত ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের গ্রেফতার করে। এদের মধ্যে ১১ হাজার ৩৩ জন আবাসিক ব্যবস্থা লঙ্ঘনকারী, ৩ হাজার ৪৯৩ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী এবং ২ হাজার ৩৭৩ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন।

 এছাড়া, সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরো ৭৬৯ জনকে এবং সীমান্ত অতিক্রম করে সৌদি থেকে পালিয়ে যাওয়ার সময় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেনি, ৫৮ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

Advertisement

এদিকে, আবাসন, কাজের বিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেয়া এবং গোপন কার্যকলাপের সঙ্গে জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে সৌদিতে প্রবেশকারীদের কেউ পরিবহন এবং আশ্রয় দিলে, তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি ১০ লাখ সৌদি রিয়েল জরিমানাসহ তাদের যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে বলেও জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: সৌদি গেজেট

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!