ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পাক সেনাবাহিনীকে ব্যবসায় যুক্ত না হতে সরকারের নিশ্চয়তা চান সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
পাক সেনাবাহিনীকে ব্যবসায় যুক্ত না হতে সরকারের নিশ্চয়তা চান সুপ্রিম কোর্ট
কাজী ফয়েজ ঈশা - ফাইল ছবি

পাকিস্তান সেনাবাহিনীর ব্যবসায় যুক্ত না হয়ে দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট বিষয়ে আরো গভীরভাবে মনোনিবেশের বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অঙ্গীকার চেয়েছেন সুপ্রিম কোর্ট।

গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈশার নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৩ সদস্যের একটি বেঞ্চ সরকারের কাছে এই অঙ্গীকার চান।

সামরিক জমিতে বাণিজ্যিক কার্যকলাপের বিরুদ্ধে দায়ের করা একটি পিটিশনের শুনানির সময় সিজেপি পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলকে সরকারের পক্ষে এই আশ্বাস দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ঈসার নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৩ সদস্যের একটি বেঞ্চ সরকারের কাছে এই অঙ্গীকার চান।

শুনানির সময় সিজেপি ইসা বলেন, সেনাবাহিনী ব্যবসা পরিচালনা করছে ও সামরিক জমিতে ওয়েডিং হল স্থাপন করেছে। এরপর তিনি অ্যাটর্নি জেনারেলের কাছে আশ্বাস চেয়েছিলেন যে, সেনাবাহিনী শুধু ‘রক্ষক’ থাকবে, কোনো ব্যবসা করবে না।

অ্যাটর্নি জেনারেলকে প্রধান বিচারপতি ঈসা জিজ্ঞেস করেন, ‘আপনি কি এই নিশ্চয়তা পেতে পারেন?’

তিনি আরো বলেন, প্রত্যেককে তাদের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। সেনাবাহিনীর নিজের কাজ করা উচিত ও আদালত তাদের কাজ করবে।

সূত্র: দ্য নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!