ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৩.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো লাদাখ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২৪
৩.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো লাদাখ
ভূমিকম্প - ফাইল ছবি

ভারতের সীমান্তবর্তী লাদাখ অঞ্চলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটের দিকে লাদাখের কারগিল শহরে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির জাতীয় ভূতাত্ত্বিক সংস্থা ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)’।

ভূমিকম্পটির উৎপত্তি স্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিলো জানিয়েছে এনসিএস। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়-ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Advertisement

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!