২৮৫ বছরের ওই পুরোনো লেবু ১ হাজার ৭৮০ মার্কিন ডলার (১ লাখ ৯৬ হাজার টাকা) দাম ওঠে। নিলামে বিক্রি করে ইংল্যান্ডের শর্পশায়ারের ব্রিটেলস অকশনিয়ার্স নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান।
নিলামকারী প্রতিষ্ঠানটি জানায়, লেবুটির গায়ে একটি বার্তা লেখা দেখতে পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘লেবুটি ১৭৩৯ সালের ৪ নভেম্বর মি. পি লু ফ্রানচিনির পক্ষ থেকে মিস ই বাক্সটারকে দেওয়া হলো।’ অর্থাৎ তারা হিসাব করে দেখেন, লেবুটি অনেক দিন ধরেই আলমারির ড্রয়ারে পড়ে আছে। এরপর পরিবারের পক্ষ থেকে পুরোনো ওই লেবু নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়।
.png)
২৮৫ বছরের পুরোনো লেবুটি নিয়ে মানুষের মধ্যে আগ্রহও দেখা গেছে ব্যাপক। তবে আলমারি নিয়ে মানুষের মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি। ফলে এর দাম ওঠে ৪ হাজার ৪০০ টাকা (৪০ ডলার) মাত্র!