ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

‘মুনওয়াক হ্যাট’ নিলামে, দাম কোটিরও বেশি!  

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২৩
‘মুনওয়াক হ্যাট’ নিলামে, দাম কোটিরও বেশি!  
মাইকেল জ্যাকসনের ‘মুনওয়াক’ নাচ। ছবি: অন্তর্জাল

অনেক বছর হয়েছে পপ সম্রাট মাইকেল জ্যাকসন মারা গেছেন। তবে এখনো তিনি নাচ ও গানের কারণে বিনোদনপ্রেমীদের হৃদয়ে গেঁথে রয়েছেন।

গান গেয়ে শ্রোতাদের যেভাবে তিনি মাতিয়ে রাখতেন, একইভাবে নাচেও মুগ্ধ করতেন দর্শকদের। পপ জগতের এই কিংবদন্তির নাচের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাচ ‘মুনওয়াক’।

এই মুনওয়াক বা সামনে হাঁটার ভঙ্গি করে পেছনের দিকে যাওয়ার বিশেষ নাচটি প্রথমবার করার সময় জ্যাকসন একটি যে কালো রঙের হ্যাট (টুপি) পরেছিলেন। চার দশক পরে সেই টুপি নিলামে উঠতে যাচ্ছে। নিলামে টুপিটির দাম ধরা হয়েছে ৬০ হাজার থেকে ১ লাখ ইউরো। যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০ লাখ থেকে ১ কোটি ১৮ লাখ টাকা। খবর এএফপির।

Advertisement

‘বিলি জিন’ গানটি পরিবেশনের একপর্যায়ে ‘মুনওয়াক’ নাচ শুরু করেন জ্যাকসন

১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের সময় ওই টুপিটি পরেছিলেন বিনোদন জগতের এই পপ সুপারস্টার। কনসার্টটি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। জ্যাকসন তখন খ্যাতির চূড়ায়। কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের একপর্যায়ে ‘মুনওয়াক’ নাচ শুরু করেন জ্যাকসন। ওই সময় মঞ্চের পাশে টুপিটি ফেলে দিয়েছিলেন তিনি।

‘মুনওয়াক হ্যাট’ এর নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। প্যারিসের হোটেল ড্রুট-এ অনুষ্ঠিত এই নিলামে মাইকেল জ্যাকসনের টুপিটি ছাড়াও তোলা হবে সংগীত জগতের প্রায় ২০০ স্মারক। আর্টপেজেস ও লেমন অকশনের উদ্যোগে আয়োজিত ওই নিলামে মার্কিন সংগীতশিল্পী টি বোন ওয়াকারের গিটার, ব্রিটিশ সংগীতশিল্পী মার্টিন গোরের স্যুট ও মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনার একটি স্বর্ণপদকও তোলা হবে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!