সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, কথা কাটাকাটির এক পর্যায়ে পিস্তল ছিনিয়ে পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে সেই অটোচালক।
বুধবার (৩ জানুয়ারি) অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
.png)
জালন্ধরের পুলিশ কমিশনার স্বপন শর্মা জানিয়েছেন, গত ১ জানুয়ারি জালন্ধরে ডেপুটি পুলিশ সুপারের কার্যালয় থেকে ৬ থেকে ৭ কিলোমিটার দূরে একটি রাস্তায় ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) দলবীর সিংহ দেওলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে কেন খুন হলো ওই পুলিশ কর্মকর্তা এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত অটোচালক তার স্বীকারোক্তিতে জানান, ওই পুলিশ কর্মকর্তা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য অটোচালককে দাড় করায়। তবে অটোচালক ওই দিকে যেতে অস্বীকৃতি জানালে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে এক পর্যায় অটোচালক পুলিশ কর্মকর্তার কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।