ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঁশ বাগানে লোহার বাক্সে মিলল বিপুল পরিমাণ গুলি 

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ৩০ ডিসেম্বর ২০২৩
বাঁশ বাগানে লোহার বাক্সে মিলল বিপুল পরিমাণ গুলি 
লোহার বাক্সসহ উদ্ধার করা গুলি। ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউপির পূর্ব রাজাপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

শনিবার দুপুর ১টার দিকে রাজাপুর গ্রামের মান্নান শরীফের বাঁশ বাগান থেকে গুলিগুলো উদ্ধার করে পুলিশ।

চতুল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মান্নান শরীফের বাঁশ বাগান এলাকায় হাবিবুর রহমান একটি গাছ কাটতে যান। গাছের গোড়ার মাটি খুঁড়ার সময় একটি লোহার বাক্স দেখতে পান। পরে বাক্সের ভেতরে গুলি পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৩৪০ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এগুলো মুক্তিযুদ্ধের সময়ের গুলি হবে বলে ধারণা করা হচ্ছে। 

Advertisement

বোয়ালমারী থানার ওসি শেখ সাদিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার বীর মুক্তিযোদ্ধাদের রক্ষিত গুলি। তবে গুলিগুলো মরিচা ধরে একেবারে অকেজো হয়ে গেছে, এর কোনো কার্যকারতা নেই। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!