ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ধারের ২০০০ টাকার জন্য যুবককে হত্যা করলো প্রতিবেশী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৭, ২৭ ডিসেম্বর ২০২৩
ধারের ২০০০ টাকার জন্য যুবককে হত্যা করলো প্রতিবেশী
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে ধারের মাত্র ১৫০০ রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০০ টাকা) জন্য বিনোদ নামে এক যুবককে হত্যা করেছেন প্রতিবেশী মোহাম্মদ আবদুল্লাহ। গত ২২ ডিসেম্বর পশ্চিম দিল্লির পাঞ্জাবী বাঘ এলাকায় নিজ বাসা থেকে বিনোদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মৃত্যুর একদিন আগে বিনোদের সঙ্গে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয় আব্দুল্লাহর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিনোদের প্রতিবেশী আবদুল্লাহ পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। মৃত্যুর আগে তিনি আবদুল্লাহর সঙ্গে দেখা করতে তার বাসায় যান। কিন্তু সেই সময় আব্দুল্লাহ বাড়িতে না থাকায় তার পরিবারের সঙ্গে রাগারাগি করেন। আব্দুল্লাহ বাড়িতে এসে বিনোদের দুর্ব্যবহারের কথা শুনে রেগে যান। পরে বিনোদের বাড়িতে গিয়ে তাকে ধারাল অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত করেন তিনি। এতে ঘটনাস্থলেই বিনোদের মৃত্যু হয়।

Advertisement

সোমবার আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!