ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাত দিতে দেরি হওয়ায় মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৪, ২৭ ডিসেম্বর ২০২৩
ভাত দিতে দেরি হওয়ায় মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক
আটককৃত মোহাম্মদ বেলায়েত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাত দিতে দেরি হওয়ায় মা পারভীন বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে মোহাম্মদ বেলায়েতকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিজয়নগর দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত বেলায়েত দড়িগাঁও গ্রামের রোশন আলীর ছেলে।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, সোমবার (২৫ ডিসেম্বর) কৃষিকাজ শেষ করে বাসায় ফিরে মায়ের কাছে ভাত চান বেলায়েত। খাবার দিতে একটু দেরি হওয়ায় মা পারভীনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে মাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন বেলায়েত। পরে স্থানীয়দের সহায়তায় আহত পারভীনকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান পারভীন।

Advertisement

তিনি আরো জানান, হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে বেলায়েতকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন তিনি। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!