ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কাপড়ে এঁটো প্লেটের ছোঁয়া লাগায় বিয়েবাড়িতেই ওয়েটারকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ৮ ডিসেম্বর ২০২৩
কাপড়ে এঁটো প্লেটের ছোঁয়া লাগায় বিয়েবাড়িতেই ওয়েটারকে পিটিয়ে হত্যা
ছবি: প্রতীকী

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক বিয়েতে এঁটো প্লেট সরানোর সময় অতিথির কাপড় নষ্ট হলে, সেই অতিথি এবং তার বন্ধুদের পিটুনিতে মৃত্যু হয়েছে পঙ্কজ অঙ্কুর নামে এক ওয়েটারের।

পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর পঙ্কজ অঙ্কুর বিয়ের অনুষ্ঠান চলাকালীন বেশ কয়েকটি ময়লা প্লেট খাবারের জায়গা থেকে সরিয়ে নিচ্ছিলেন। তা করতে গিয়ে বিয়েতে আসা ঋষভ নামের এক অতিথির গায়ে লাগে। পঙ্কজ ক্ষমা চাইলেও ঋষভ ও তার বন্ধুরা পঙ্কজকে মারতে থাকে। একতরফা মার খাওয়ার পর পঙ্কজ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন। সেখানেই তার মৃত্যু হয়।

এরপর ঋষভরা আবার ফিরে এসে পঙ্কজকে তুলে একটি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসেন বলেও জানিয়েছে পুলিশ। পরদিন জঙ্গল থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

এই ঘটনায় ঋষভসহ আরো দুই জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন ঋষভ ও তার বন্ধুরা মদ খেয়ে নেশাগ্রস্থ ছিল।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ময়নাতদন্তে পঙ্কজের ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। জনৈক ঠিকাদার মনোজ গুপ্তার মাধ্যমে ওই বিয়েবাড়িতে ওয়েটারের কাজ পেয়েছিলেন পঙ্কজ।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!