ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রসগোল্লা কম থাকায় বিয়েবাড়িতে মারামারি, হতাহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮, ২১ নভেম্বর ২০২৩
রসগোল্লা কম থাকায় বিয়েবাড়িতে মারামারি, হতাহত ৬
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে রসগোল্লা নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত রোববার উত্তর প্রদেশের শামসাবাদের ব্রিজবান খুশওয়া এলাকায় বিয়ের আয়োজন ছিল। এতে দুই পক্ষ শুরুতে হাসিখুশিই ছিল। তবে একজন যখন বলেন, রসগোল্লা কম পড়েছে, তখনই মারামারি লেগে যায়।

সোমবার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়। এদের অবস্থা শঙ্কামুক্ত। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

Advertisement

শামসাবাদ থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা অনিল শর্মা জানান, এর আগে গত বছরের অক্টোবর মাসেও এই এলাকার এতমাদপুরে এক বিয়েবাড়িতে মিষ্টি নিয়ে ঝগড়া হয়। সেই বিয়েতে মিষ্টি কম হয়েছিল। আর সে কারণে লেগে যায় মারামারি। তাতে একজনের প্রাণও গিয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!