সোমবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার কালকিনি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের পরিবার। গ্রেফতারকৃত বিল্লাল ভাটাবালী গ্রামের মোকলেস খার ছেলে।
.png)
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো বলেন, গত শনিবার কালকিনি উপজেলার লক্ষীপুর ইউপির ভাটাবালী গ্রামে এলাকার আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এসকান্দার খা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসকান্দার খা হত্যার ঘটনার পর থেকেই জেলা পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চালায়। এরই প্রেক্ষিতে গাজীপুর থেকে মামলার প্রধান আসামি বিল্লালকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য আমাদের চেষ্টা অব্যহত রয়েছে। গ্রেফতারকৃত বিল্লাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। ঐ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।