ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বড়দিন উৎসবের খাবার খেয়ে ৭০০ কর্মী অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ২৩ ডিসেম্বর ২০২৩
বড়দিন উৎসবের খাবার খেয়ে ৭০০ কর্মী অসুস্থ
ছবি: সংগৃহীত

বড়দিন উপলক্ষে বিশেষ নৈশভোজের আয়োজন করেছিল এয়ারবাস আটলান্টিক। কিন্তু খাবার খেয়ে প্রতিষ্ঠানটির সাত শতাধিক কর্মী অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য সংস্থা এআরএসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে ক্রিসমাস উপলক্ষে এয়ারবাস আটলান্টিক বিশেষ নৈশভোজের আয়োজন করে। এ নৈশভোজের পরই বিমানে কর্মরত কর্মীরা বমি এবং ডায়রিয়ায় ভুগছিলেন। কী কারণে ওই নৈশভোজের পর এমনটা হলো তা এখনও নিশ্চিত নয়। উৎসবের আমেজ কর্মীদের কাছে যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে এআরএসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এয়ারবাস আটলান্টিক বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা এয়ারবাসের একটি সহযোগী প্রতিষ্ঠান। পাঁচটি দেশে তাদের ১৫ হাজার কর্মী কাজ করছে।

ওই খাবারের মেনুতে কী ছিল যার বা কী কারণে কর্মীরা অসুস্থ পড়লেন সে বিষয়ে কিছু জানা যায়নি। এআরএসের পক্ষ থেকেও কর্মীদের অসুস্থতার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তবে শুক্রবার সকালে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই কর্মীরা বমি এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, খাবারে বিষক্রিয়ার উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু হচ্ছে।

বিশ্বব্যাপী এয়ারবাসের এক লাখ ৩৪ হাজার কর্মী রয়েছে। বিমান, হেলিকপ্টার, প্রতিরক্ষা, মহাকাশ ও নিরাপত্তা শিল্পের পণ্য ও পরিষেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠান।

এর আগে চলতি বছরের শুরুর দিকে ফ্রান্সে অপর এক ঘটনায় বোর্দেক্সের একটি রেস্তোরাঁয় খাবার গ্রহণের পর বেশ কয়েকজন লোক অসুস্থ হয়ে পড়েন। সে সময় একজন গ্রীক নাগরিক মারা যান।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!