পুলিশ জানিয়েছে, রোববার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বেরিয়েছিলেন এক ব্যক্তি। ঘোরাঘুরি শেষে একটি রেস্তোরাঁয় যান সকলে মিলে। বেশ হাসি-ঠাট্টাও চলছিল পরিবারের সদস্যদের মধ্যে। কিন্তু সেই আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে। খাবারের অর্ডার দিয়েছিলেন পরিবারের কর্তা। যথাসময়ে খাবারও এসে পৌঁছেছিল টেবিলে। সকলে খাওয়াদাওয়াও শুরু করেছিলেন। কিন্তু আচমকাই অসুস্থবোধ করতে থাকেন পরিবারের কর্তা। তার পরই অজ্ঞান হয়ে পড়ে যান।
দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। সম্প্রতি এ রকম হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা আরো ঘটেছে। সপ্তাহখানেক আগেই দিল্লি মেট্রোতেই বছর পঁচিশের এক যুবকের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। ওই যুবক মেডিকেল শিক্ষার্থী ছিলেন। ময়ঙ্ক গর্গ নামে ওই যুবক বল্লভগড় থেকে মেট্রোতে ওঠেন। জওয়হরলাল নেহরু মেট্রো স্টেশনের কাছে তার হার্ট হ্যাটাক হয়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
.png)
সূত্র: আনন্দবাজার