দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, কুয়েতের রাষ্ট্রীয় নিউজ এজেন্সির (কুনা) বলছে, আগামী বুধবার (২০ ডিসেম্বর) থেকে সরকারী বিভাগের কার্যক্রম পুনরায় শুরু হবে।
এছাড়া শোক পালনের সময় আগামী ৪০ দিন দেশটির অফিসগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হবে।
.png)
অন্য এক ঘোষণায় কুয়েতের রয়্যাল কোর্ট প্রয়াত আমির শেখ নাওয়াফের নামাজে জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতার বিস্তারিত তথ্য জানিয়েছে। ঐ ঘোষণায় বলা হয়েছে, রোববার বিলাল বিন রাবাহ মসজিদে স্থানীয় সময় সকাল ৯টায় শেখ নাওয়াফের জানাযা হবে। এরপর তাকে কবরস্থ করা হবে। ঐ সময় শুধুমাত্র তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন।
নতুন আমির শেখ মিশাল ও রাজ পরিবারের অন্যান্য সদস্যরা সোমবার সকাল ও মঙ্গলবার সকাল-বিকেল শোক গ্রহণ করবেন।
প্রসঙ্গত, শনিবার ৮৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমির হিসেবে তার সৎ ভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা করা হয়। ৮৩ বছর বয়সী মিশাল এর আগে দেশটির ক্রাউন প্রিন্সের দায়িত্বে ছিলেন।