শুক্রবার ওমানের মাসকাটে একটি অ্যামেচার লিগে এ ঘটনা ঘটে। ‘সাল ফাইটার্স মিসফা’ দলের হয়ে খেলার সময় মাঠেই মারা যান ধনেশ ভাজাপ্পিলাথ মাধবন।
‘সাল ফাইটার্স’ দলের অধিনায়ক শ্রীজেশ বলেছেন, শারীরিকভাবে দারুণ ফিট খেলোয়াড় ছিল ধনেশ। আমাদের দলের অন্যতম সেরা অলরাউন্ডার। গত দু’বছর ধরে প্রতি সপ্তাহে শুক্রবারের এই ম্যাচে খেলত। আমরা সাধারণত টেনিস বলে ১৬ ওভারের একটি ম্যাচ খেলি।
.png)
তিনি আরো বলেন, ও ব্যাট এবং বল দুটোই করেছে। মাঠে নিজের পজিশন নেয়ার পর হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায়। ভেবেছিলাম মাথা ঘুরে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ডাক্তারেরা ওকে মৃত বলে ঘোষণা করেন।
এর আগেও এই লিগে মোহাম্মদ জাফর নামে এক ক্রিকেটারের একই ভাবে মৃত্যু হয়েছিল। এছাড়া গত ২৫ ফেব্রুয়ারি ভারতের আহমেদাবাদে খেলার সময় হার্ট অ্যাটাকে মারা যান বসন্ত রাঠৌর নামের এক ক্রিকেটার।