ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৪, ১২ ডিসেম্বর ২০২৩
ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
ভূমিকম্প - প্রতীকী ছবি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রদেশটির বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ

পাকিস্তান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পে খাইবার পাখতুনখোয়া অঞ্চলের সোয়াট, মিঙ্গোরা, লোয়ার পির, আপার দির এবং তার সন্নিহিত অঞ্চল কেঁপে উঠেছে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভয়ে স্থানীয় লোকজন তাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন।

প্রাথমিকভাবে যেসব খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা হয়েছে যে ভূমিকম্পে কোনো প্রাণহানি হয়নি। এর আগে নভেম্বরে গিলগিট এবং তার সন্নিহিত এলাকায় রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল।

পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার বা এনএসএমসি জানিয়েছে, এই কম্পনের উৎস ছিল ভূত্বকের ৪৫ কিলোমিটার নীচে। এপি সেন্টার ছিল ৮৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

পাকিস্তানে শেষবার ভূমিকম্প হয়েছিল ডিসেম্বরের শুরুতেই। এছাড়া ভারত-সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের প্রকোপ বাড়ছে।

এর আগে বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠে ফিলিপাইন। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৫। ওই কম্পনে কেঁপে উঠেছিল মিন্দানাওয়ে-সহ ফিলিপাইনের বিস্তীর্ণ অঞ্চল।

ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের মতে, ওই কম্পনের উৎস ছিল সমুদ্রের নীচে, ৬৩ কিলোমিটার গভীরে। প্রবল ওই কম্পনের ফলে ফিলিপাইন ও জাপানের বিভিন্ন এলকায় সমুদ্রের পানি ফুঁসে উঠেছিল।

ওই সময় বলা হয়েছিল, ধেয়ে আসতে পারে সুনামি। তবে সুনামি ততটা ভয়াবহ হয়ে ওঠেনি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!