বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে রাজধানী মেক্সিকো সিটি ও মধ্য মেক্সিকোর অধিকাংশ জায়গায় তীব্র কম্পন অনুভূত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পুয়েব্লা রাজ্যের কেন্দ্রীয় অঞ্চলে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পটি বেশ কয়েকটি শহরে অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
.png)
দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিওতে বলেন,
আপাতদৃষ্টিতে ভূমিকম্পটি খুব একটা শক্তিশালী ছিল না। আমরা শিগগিরই বিস্তারিত তথ্য জানাবো।
উল্লেখ্য, মেক্সিকো পাঁচটি টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে একটি।
এর আগে, গেল অক্টোবরের শেষ দিকে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানে ‘ওটিস’ নামে শক্তিশালী এক হারিকেন। এ ঘূর্ণিঝড়ে অন্তত ২৭ জন নিহত হন।