ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাম্প নির্বাচনে না আসলে আমিও হয়তো নির্বাচন করব না: জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৪, ৬ ডিসেম্বর ২০২৩
ট্রাম্প নির্বাচনে না আসলে আমিও হয়তো নির্বাচন করব না: জো বাইডেন
ছবি: সংগৃহীত

আগামী বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নভেম্বর এই ভোটের মাধ্যমে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। এটা প্রায় নিশ্চিত, এবারের নির্বাচনেও জো বাইডেন-ড্রোনাল্ড ট্রাম্পের দ্বৈরথ দেখবে বিশ্ব। এবার এই নির্বাচন দাঁড়ানো নিয়ে নতুন তথ্য দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন,  ট্রাম্প যদি পুনরায় নির্বাচনে অংশ গ্রহণ না করে, তবে তিনিও হয়তো ২০২৪ সালে নির্বাচনে অংশ গ্রহণ করবেন না। 

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বোস্টনে নির্বাচনী তহবিল সংগ্রহ প্রচারণায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেন।  বাইডেনের এ আকস্মিক মন্তব্যে দলের অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন।

তবে বাইডেন আরো বলেন, দেশের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে কোন ভাবেই ট্রাম্পকে জিততে দেয়া যাবে না। এর আগেও ২০২০ এর নির্বাচনী প্রচারণায় বাইডেনের প্রধান অস্ত্র ছিল 'ট্রাম্প দেশ ও গণতন্ত্রের জন্য হুমকি'।  

Advertisement

২০২৪ সালের প্রেসিসেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে এখন পর্যন্ত বাইডেন যে মন্তব্য করেছেন এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সিএনএন। তবে বাইডেনের এমন মন্তব্যে অবাকই হয়েছেন তার নির্বাচনী প্রচারের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও উপদেষ্টারা।

এমনকি এই মন্তব্যের পর বাইডেন তার বিরোধী দলের পক্ষ থেকেও সমালোচনার সম্মুখীন হয়েছেন, যার মধ্যে মিনেসোটার রিপাবলিক ডিন ফিলিপস অন্যতম। তিনি বলেছেন, বাইডেনের বয়স হয়েছে এবং তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে দিতে তার সরে যাওয়া উচিত। তবে বয়সের ভার থাকার পরও বাইডেন আগামী নির্বাচনে লড়াইয়ের পণ করেছেন এবং তিনি বিশ্বাস করেন তিনিই একমাত্র ডেমোক্র্যাট প্রার্থী, যিনি ট্রাম্পকে আবারো পরাজিত করতে পারবেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটাল হিলের হামলা, বিগত নির্বাচনে কারচুপির চেষ্টা, দুর্নীতি ও নারী কেলেঙ্কারির একাধিক মামলা চলমান। এসব মামলায় দণ্ডিত হলে ট্রাম্প নির্বাচন করতে পারবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!