ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মারা গেলেন ডোনাল্ড ট্রাম্পের বোন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৯, ১৪ নভেম্বর ২০২৩
মারা গেলেন ডোনাল্ড ট্রাম্পের বোন
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় বোন এবং দেশটির সাবেক ফেডারেল বিচারক ম্যারিয়্যান ট্রাম্প ব্যারি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যারিয়্যান ট্রাম্প ব্যারি ম্যানহাটনে তার বাড়িতে মারা যান এবং সোমবার সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ম্যানহাটনের একটি আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, আজ সকালে আমি জানতে পারলাম তিনি মারা গেছেন। আমাদের জন্য আসলেই একটি খারাপ দিন।

নিউইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, ৮৬ বছর বয়সী এক নারীকে ফিফথ অ্যাভিনিউ অ্যাপার্টমেন্টের বেডরুমের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মৃত বলে নিশ্চিত করা হয়েছিল। তার মৃত্যু নিয়ে তদন্ত চলছে।

Advertisement

সূত্র: রয়টার্স।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!