ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাম্পের জারিজুরি শেষ : অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০১, ৫ অক্টোবর ২০২৩
ট্রাম্পের জারিজুরি শেষ : অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারিজুরি শেষ বলে মন্তব্য করেছেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিশিয়া জেমস। বুধবার অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ট্রাম্পের আক্রমণাত্মক কথাবার্তায় তিনি দমে যাবেন না।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি ডলার জালিয়াতির মামলা চলছে। এ মামলায় তিনি বুধবার নিউইয়র্কের আদালতে হাজির হন। তবে তিনি অ্যাটর্নি জেনারেলকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন। 

৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প গতকাল আদালতের কার্যক্রম শেষে চলে যান। তবে এর আগে তিনি অ্যাটর্নি জেনারেল জেমসের বিরুদ্ধে সরব হন। তখন অভিযোগ করে ট্রাম্প বলেন, এটা কারচুপির বিচার। ডেমোক্র্যাটদের পরিচালিত বিচারক তার বিচার করছেন। এর মাধ্যমে তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচারণা থেকে দূরে রাখা হচ্ছে।

Advertisement

তিনি আরও বলেন, আমি বরং নিউ হ্যাম্পশায়ার, সাউথ ক্যারোলাইনা, ওহাইও অথবা আরো অনেক জায়গায় থাকতে পারতাম। কিন্তু আমি এখানে একজন দুর্নীতিগ্রস্ত অ্যাটর্নি জেনারেলের কারণে আটকে আছি।

এর প্রতিক্রিয়ায় আফ্রিকান বংশোদ্ভূত অ্যাটর্নি জেনারেল জেমস বলেন, এ সপ্তাহে ট্রাম্প তার ওপর ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, যা অপরাধমূলক, ভিত্তিহীন; এসবের কোনো সত্যতা নেই বা তথ্যপ্রমাণ নেই।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!