সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিকে বিয়ে করতে স্ত্রীকে অনুমতি দেওয়ার পর তাদের দুই সন্তানের দায়িত্ব নিয়েছেন ওই স্বামী। গত মঙ্গলবার দাহিয়া গ্রামের এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
২০১৮ সালে জাঁকজমক আয়োজনের মধ্যে দিয়ে অজয় কুমার (২৪) এবং কাজল (২২) বিবাহবন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের পর কাজল তার পুরনো প্রেমিকের কথা ভুলতে পারেনি। সে প্রেমিকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখে। এমন কী তাদের সংসারে দুটি শিশু হওয়ার পরও কাজল সম্পর্ক চালিয়ে যায়।
.png)
শেষ পর্যন্ত গত মঙ্গলবার কাজল তার পূর্ব প্রেমের কথা স্বীকার করেন। তিনি বলেন, বিয়ে হওয়া সত্ত্বেও তিনি তার প্রেমিক রাজকে ভুলতে পারেনি। এ ঘটনা জানাজানি হলে সোমবার অজয় তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদে রাজি হয়। শেষ পর্যন্ত পরিবারের সহযোগিতায় তাদের বিচ্ছেদ হয়।
এ বিষয়ে অজয় বলেন, মন্দিরে গিয়ে ঈশ্বরকে স্বাক্ষী রেখে আমি কাজলকে বিয়ে করি। কিন্তু সে যখন তার পুরনো সম্পর্ক ভুলতে পারেনি, তাহলে তার সঙ্গে সম্পর্ক ধরে রাখা আর সম্ভব নয়। পরে স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতার তাদের বিবাহ বিচ্ছেদ হয়।