মৃত জোসনা ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের মাকসুদুরের স্ত্রী।
স্থানীয়রা জানান, দু’দিন আগে জোসনা বেগম জানতে পারেন তার ছোট ছেলে ইব্রাহিম তাদের না জানিয়ে বিয়ে করেছেন। বড় ছেলের আগে ছোট ছেলে বিয়ে করায় অভিমান করেন তিনি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন জোসনা। সকালের দিকে রান্নাঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
.png)
ভোলা মডেল থানার ওসি শাহিন ফকির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।