ওই ব্যক্তির নাম কলিন ডেভেরক্স। ১০ ফুট লম্বা কুমিরের কামড় খেয়ে টানা এক মাস হাসপাতালে কাটাতে হয়েছে তাকে। ডেভেরক্স পেশায় পশুপালক। গত মাসে ফিনিস নদীর কাছে বেড়া দেওয়ার সময় একটি লেকের কাছে গিয়ে বিপদে পড়েছিলেন তিনি।
কৃষক ডেলেরক্স বলেন, লেকের মাঝখানে কিছু মাছ সাঁতার কাটছে দেখে তিনি থেমেছিলেন। ফের রওয়ানা দেওয়ার সময় হঠাৎ একটি কুমির তার ডান পা কামড়ে ধরে এবং টানতে টানতে পানির ভেতরে টেনে নিয়ে যায়। পরে তিনি অন্য পা দিয়ে কুমিরের বুকে লাথি মারার চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় এর চোখের পাতা কামড়ে ধরেন।
.png)
তিনি বলেন, কুমিরের চোখের পাতা আমাকে বেশ কিছু সময় ধরে কামড়ে রাখতে হয়েছে। পরে সে আমাকে ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে আমি লাফ দিয়ে উঠে যাই।
ডেভেরক্স জানান, তিনি একটি তোয়ালে ও দড়ি দিয়ে পা বেঁধে রক্তপাত বন্ধের চেষ্টা করেন। এরপর তার ভাই গাড়ি চালিয়ে প্রায় ১৩০ কিলোমিটার দূরের রয়াল ডারউইন হাসপাতালে নিয়ে যান তাকে।
সূত্র: বিবিসি