ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চিড়িয়াখানায় তরুণীর হাত কামড়ে ধরল কুমির!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৮, ৬ সেপ্টেম্বর ২০২৩
চিড়িয়াখানায় তরুণীর হাত কামড়ে ধরল কুমির!
ছবি: সংগৃহীত

চিড়িয়াখানায় কুমির দেখতে যান অনেকেই। সেই খাঁচার সামনে বেশ ভিড় থাকে। তবে বন্দি কুমির যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, তার প্রমাণ সম্প্রতি মিলেছে একটি ভাইরাল ভিডিও থেকে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, কী ভাবে কুমির চিড়িয়াখানার এক নারী কর্মীকে খাঁচার ভিতর থেকেই আক্রমণ করেছে।

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ঘটা কুমিরের আক্রমণের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, চারদিক ঘেরা খাঁচার ভিতর ছোট জলাশয়ে একটি কুমির রয়েছে। তার দেখভালের দায়িত্বে যিনি আছেন, তিনি খাঁচার ভিতরে গিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করছিলেন। বাইরে দাঁড়িয়ে দর্শকেরা কুমিরের কীর্তি দেখছিলেন। তাদের মধ্যে ছোট, বড় অনেকেই ছিলেন। হঠাৎ কুমিরটি তরুণীকে আক্রমণ করে। তার হাত কামড়ে ধরে টেনে নেয় পানির দিকে। তরুণী প্রথমে বাইরে দাঁড়িয়েই কুমিরের মুখ থেকে হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা করছিলেন। কিন্তু কুমিরের গায়ের জোরের সঙ্গে তিনি পেরে ওঠেননি। বরং তিনিও পানিতে পড়ে যান।

এসময়ে তরুণীর সাহায্যে এগিয়ে আসেন এক যুবক। ওই যুবক পানিতে নেমে কুমিরের পিঠে চড়ে বসেন। কুমিরের পিঠে চড়ে যুবক সর্বশক্তি দিয়ে সেটিকে চেপে ধরে ছিলেন।

Advertisement

তরুণীকে বাঁচাতে খাঁচায় ঢোকেন চিড়িয়াখানার এক কর্মীও। আক্রান্ত তরুণীর হাত তখনও কুমিরটির মুখের ভিতর ঢোকানো। তরুণী ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। এক সময় দেখা যায়, কুমিরটি তার দাঁত হালকা করছে। কোনও রকমে হাত ছাড়িয়ে বাইরে উঠে আসেন তরুণী। কিছুক্ষণ অপেক্ষা করে সময়মতো ওই যুবকও পানি থেকে উঠে আসেন।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা চলছে। সাহায্যকারী যুবকের সাহসের প্রশংসা করছেন অনেকে। আবার, চিড়িয়াখানায় কর্মীদের কতটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, সেই প্রসঙ্গও তুলে এনেছেন কেউ কেউ।

ভিডিওটি দেখুন...

সূত্র: এনবিসি নিউজ, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!