ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পোকার কামড়ের পর মাংস খেয়ে ৪ লাখ ৫০ হাজার মানুষ অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪৩, ২৮ জুলাই ২০২৩
পোকার কামড়ের পর মাংস খেয়ে ৪ লাখ ৫০ হাজার মানুষ অসুস্থ
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে মাংস খেয়ে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ আলফা–গাল সিনড্রোমে আক্রান্ত হয়েছেন। টিক নামের একটি পোকার কামড়ে এ সমস্যা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ তথ্য জানিয়েছে। 

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, পোকাটির কামড়ের পর মাংস বা প্রাণিজাত খাদ্য খেলে অনেক মানুষের শরীরে দেখা দিচ্ছে অ্যালার্জি। এ জটিলতা মৃত্যুঝুঁকিও ডেকে আনতে পারে। 

এদিকে বিজ্ঞানীরা বলছেন, লোন স্টার টিক নামে পোকাটির একটি প্রজাতির লালা থেকে জটিলতাটি দেখা দিচ্ছে। পিঠের সাদা দাগ দেখে পোকাটি শনাক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এটি বেশি দেখা যায়। তবে জলবায়ু পরিবর্তনের জেরে পোকাটি আরো এলাকায় ছড়িয়ে পড়ছে।

Advertisement

লোন স্টার টিকের কামড়ের পর নির্দিষ্ট কিছু স্তন্যপায়ী প্রাণিজাত খাবার খেলে আলফা-গাল সিনড্রোম দেখা দিতে পারে। এ খাবারগুলোর মধ্যে রয়েছে শূকর, গরু, খরগোশ, ভেড়া ও হরিণের মাংস এবং জিলেটিন, দুধ, দুগ্ধজাত পণ্য ও নির্দিষ্ট কিছু ওষুধ। এগুলো খেলে পেটে ব্যথা, ডায়রিয়া, চর্মরোগ ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!