ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

মৌমাছির কামড় খেয়ে আহত ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৫, ২২ অক্টোবর ২০২৩
মৌমাছির কামড় খেয়ে আহত ভারতীয় ক্রিকেটার
ঈশান কিষাণ

বিশ্বকাপ শুরু হয়েছে ১৭ দিন চলছে। এরই মধ্যে ৪৮টি ম্যাচের মাঝে ২০টি অনুষ্ঠিত হয়েছে। ঘটনা বহুল বিশ্বকাপের আজ ২১তম ম্যাচ চলছে। যেখানে স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত দুটি দল। যাদের একটি দলকে আজ হারের স্বাদ পেতেই হবে। 

দুটি দলই নিজেদের প্রথম চার ম্যাচে শতভাগ জয় তুলে নিয়েছে। আজ আসরের নিজেদের পঞ্চম ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে ধর্মশালায়। যারা জিতবে তাদের সেমিফাইনাল খেলা প্রায় নিশ্চিত বলা চলে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না ভারতের। 

বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন হার্দিক পান্ডিয়া। যার ফলে ম্যাচে আর খেলতেই নামেননি। পরবর্তীতে জানানো হয় তিনি নিউজিল্যান্ড ম্যাচও মিস করছেন। তার জায়গায় দলে সুযোগ পেতে পারতেন ঈশান কিষাণ। তবে মৌমাছির কামড় খেয়ে আহত হয়েছেন তিনি, খেলছেন সূর্যকুমার যাদব।

Advertisement

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, ম্যাচের আগের দিন শনিবার সন্ধ্যায় ধর্মশালায় অনুশীলন করে ভারত। অনুশীলনের মাঝপথে ঈশান কিষাণের মাথায় কামড়ে দেয় একটি মৌমাছি। সঙ্গে সঙ্গে মোবাইলের আলো জ্বালিয়ে তার মাথা পরীক্ষা করা হয় এবং সেখানে ওষুধ লাগিয়ে দেয়া হয়।

তখন ঈশানকে মাথায় হাত দিয়ে রাখতে দেখা যায়। শেষ পর্যন্ত তিনিও আর অনুশীলন করেননি। তবে এ দুই ক্রিকেটারের ইনজুরির বিষয় নিয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা দেয়নি বিসিসিআই। একই সময়ে কব্জিতে আঘাত পেয়েছিলেন সূর্য। তবে আজ ঠিকই খেলছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!