সোমবার (৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে রিখটার স্কেল ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
তিন দিন আগে শক্তিশালী এক ভূমিকম্পে ১৫৭ জনের প্রাণহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার ফের কেঁপে উঠেছে নেপাল। নেপালে আঘাত হানা এই ভূমিকম্প অনুভূত হয়েছে প্রতিবেশী ভারতেও। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পের ফলে কোনও হতাহত ও ক্ষয়-ক্ষতির খবর আসেনি।
.png)
সূত্র: এনডিটিভি