সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টিতে ভূপৃষ্ঠের ৫.৭ কিলোমিটার (৩.৫ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
এদিকে ভূমিকম্পের জেরে রাজধানী তাইপেইয়ের মেট্রো পরিষেবার ট্রেনগুলো ধীর হয়ে যায় তবে পরে সেই পরিষেবা বেশ দ্রুত স্বাভাবিক হয়ে যায় বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে।
.png)
এর আগে, গত বছরের অক্টোবরে তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান শহরে সাড়ে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় সেই সময় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল।