ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে কেঁপে উঠল কুয়েত ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৯, ১৬ অক্টোবর ২০২৩
ভূমিকম্পে কেঁপে উঠল কুয়েত ও ইরান
ছবি: সংগৃহীত

কুয়েতের কিছু অংশে মৃদু কম্পন অনুভূত হয়েছিল, যা ছিল ৫.১ মাত্রার ভূমিকম্প।  কুয়েত সিটি থেকে ২৪০ কিলোমিটার দূরে একটি ভুমিকম্প হয়েছিল। এই ভূমিকম্প ইরানের খুজেস্তান প্রদেশের মোশরাগেহ জেলায়ও আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার দুপুরে কম্পনটি অনুভূত হয়।

ইরানের ভূমিকম্পবিদদের মতে, রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর পৌনে ৩টায় ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের রামশির কাউন্টির মোশরাগেহ জেলা।

আহভাজ, মাহশাহর, রামশির, হোভেইজেহসহ প্রদেশের বিভিন্ন শহরে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মোশরাগেহ শহর থেকে সাত কিলোমিটার দূরে, রামশির থেকে ২০ কিলোমিটার ও রামহরমোজ থেকে ২৮ কিলোমিটার দূরে।

Advertisement

ভূমিকম্পে হতাহতের ও ভবনের ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!