ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কানাডায় মৃদু ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪০, ২৫ অক্টোবর ২০২৩
কানাডায় মৃদু ভূমিকম্প
ছবি: সংগৃহীত

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায়  ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টার দিকে এ কম্পন অনুভূত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পোর্ট হার্ডি থেকে ১৯৮ কিলোমিটার পশ্চিমে, ভ্যাঙ্কুভার দ্বীপের দক্ষিণে। এর উৎপত্তি স্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!