ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৭, ৩১ অক্টোবর ২০২৩
ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে নিহত ৫
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরে আরো পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরা।

এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পরই পশ্চিম তীরে সহিংসতার ঘটনা বেড়েছে।  

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জেনিন শরণার্থী শিবিরে ভোরের দিকে অভিযানে চারজনের প্রাণ। এদের বয়স ২৩ থেকে ২৮ এর মধ্যে। শিবিরটি সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর ঘাঁটি। এখানে ইসরায়েলি সেনারা প্রায়ই অভিযান চালায়।

Advertisement

তারা আরো জানায়, হেবরনের কাছে ইয়াত্তা শহরে ইসরায়েলি বাহিনী ২৩ বছর বয়সী একজনকে হত্যা করেছে।  

এদিকে ইসরায়েলি বাহিনী সোমবার বলেছে, তাদের বাহিনী উত্তরের শহর জেনিনে এক অভিযানে বিস্ফোরক ডিভাইসের মুখোমুখি হয়। অন্যদিকে হেবরনের কাছে আরেকটি অনুপ্রবেশকে তারা সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে আখ্যা দেয়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বলছে, শতাধিক সামরিক যান ও দুটি বুলডোজার এ অভিযানে অংশ নেয়। সামরিক ড্রোনগুলো এলাকাজুড়ে ঘোরাফেরা করে এবং সেনা স্নাইপাররা জেনিনের প্রধান হাসপাতালের চারপাশের ভবনগুলোতে অবস্থান নেয়।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তাদের বাহিনী কাঙ্ক্ষিত সন্দেহভাজনদের ধরতে ঐ এলাকায় সন্ত্রাস দমন অভিযান চালায়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইসরায়েল
লিংক সফলভাবে কপি হয়েছে!