ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আমি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েল-হামাস যুদ্ধ হতো না : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৬, ১০ অক্টোবর ২০২৩
আমি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েল-হামাস যুদ্ধ হতো না : ট্রাম্প
ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড দাবি করেছেন, আমি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতেন তাহলে ইসরায়েল ও হামাসের বর্তমানে যে যুদ্ধ চলছে, তা ঘটার কোনো সুযোগই থাকতো না। আর এই যুদ্ধের জন্য জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের অদক্ষতা ও অদূরদর্শীতা-ই দায়ী। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে এক প্রচারণা সভায় তিনি এই মন্তব্য করেন।

সভায় ট্রাম্প বলেন, গত কয়েকদিন ধরে ইসরায়েলে যা হচ্ছে তা রীতিমতো ভয়াবহ, বিভৎস। ছোটো শিশুদের হত্যা করা হচ্ছে। যখন আমি আপনাদের প্রেসিডেন্ট ছিলাম আমাদের শান্তি ছিল, শক্তিও ছিল। কিন্তু এখন? এখন চারিদিকে আমরা দেখছি দুর্বলতা, সংঘাত, বিশৃঙ্খলা। ইসরায়েলে আমরা যে নৃশংসতা দেখছি, আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমি যদি প্রেসিডেন্ট থাকতাম, তাহলে এমন ঘটতো না।

তিনি বলেন, আমাদের দেশের দিকেই তাকিয়ে দেখুন। কত কত দেশ থেকে আমাদের দেশে লোকজন ঢুকছে, ঘুরে বেড়াচ্ছে। আমরা জানিও না তারা কোথা থেকে এসেছে। আজ ইসরায়েলে হামলা হয়েছে, আগামীতে যে আমরাও নিরাপদ থাকবো, তার নিশ্চয়তা কী?

Advertisement

তিনি আরো বলেন, ওই ভদ্রলোক (জো বাইডেন) ইসরায়েলের নিরাপত্তার জন্য কিছু করেছেন? আমদের নিরাপত্তার জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন? করেননি। তিনি কিছুই করেননি, কোনো পদক্ষেপ নেননি।

গত শনিবার সকালে ইসরায়েলে ৫ হাজার রকেট হামলা চালায় হামাস। এছাড়াও দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছে সংগঠনটি, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা। হামাসকে পাল্টা জবাব দিতে গাজা উপত্যকায় রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল।

শনিবার হামাসের হামলার পর থেকে ইসরায়েলে ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। অপরদিকে ফিলিস্তিনি নিহত হয়েছে ৬৯০ জনের বেশি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!