গত সোমবার (২ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কিরাকে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম গাল্ফ নিউজ।
প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্ত ২২ বছর বয়সী ওই তরুণ ২৯ বছর বয়সী বোনকে ১৩ বার গুলি করে। এরপর সে পুলিশের কাছে আত্মসমর্পন করে।
.png)
মঙ্গলবার ফৌজদারি আদালত সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ এনেছে।
বিচার বিভাগীয় একটি সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ওই নারী এক মাস আগে কিরাক শহরের কেন্দ্রস্থলে আবর্জনা ফেলার জায়গায় সাত মাস বয়সী শিশুর একটি ব্যাগ ফেলে যায়। যা ক্যামেরায় ধরা পড়ে। পরে প্রশাসনিক গভর্নর তাকে তার পরিবারের কাছ থেকে যেকোনো সম্ভাব্য বিপদ থেকে রক্ষায় তাকে একটি নিরাপদ স্থানে রাখে।
পরে ওই নারীর সঙ্গে ফেলে দেওয়া শিশুর ডিএনএ পরীক্ষা করে জানা যায় তিনিই শিশুটির মা।
হত্যার দিন, সন্দেহভাজন তার বোনের মুক্তি চেয়ে প্রশাসনিক গভর্নরের কাছে যায় ভাই এবং একটি মুচলেকা দিয়ে তিনি তার বোনকে বাসায় নিয়ে আসেন। ওই মুচলেকায় তিনি বলেন, তার বোনের কোনো ক্ষতি করা হবে না।
বোনকে হত্যার করার জন্য এক সপ্তাহ আগে ওই তরুণ তার বন্ধুর কাছ থেকে অস্ত্র ধার আনেন। বোনকে গুলি করার সময় পরিবারের লোকজন বাসায় ছিল। তবে তারা অন্য একটি রুমে ছিল। ঘটনা তদন্তে এ তথ্য বেরিয়ে আসে।