শুক্রবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের উলুপুর গ্রামের বারনই নদীতে এ ঘটনা ঘটে। মৃত শিশু একই এলাকার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা ও সাহাদ ইসলামের ছেলে সবুর। তারা দু’জন সম্পর্কে চাচাতো ভাই-বোন।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ফাতেমা ও সবুর তাদের বাড়ি সংলগ্ন বারনই নদীতে অন্যদের সঙ্গে গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে ফাতেমাকে ডুবে যেতে দেখে ভাই সবুর তাকে বাঁচাতে গিয়ে সেও পানির স্রোতে ডুবে যায়।
.png)
তিনি আরো বলেন, ঘটনাটি আশপাশের লোকজনের মুখে শুনতে পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কিছু দূর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।