ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

খালে ফেলে ৪ সন্তানকে হত্যা করলো বাবা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৪, ৩ অক্টোবর ২০২৩
খালে ফেলে ৪ সন্তানকে হত্যা করলো বাবা!
মুহাম্মাদ আজিম - ফাইল ছবি

নিজের চার শিশু সন্তানকে খালে ফেলে হত্যা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ অক্টোবর) পাকিস্তানের লাহোর শহরে ঘটেছে এ ঘটনা।

সংবাদমাধ্যম পাকিস্তান টাইমস জানায়, হত্যাকাণ্ডের শিকার ওই শিশুদের নাম - সাবির, আয়েশা, নাবিহা ও সামিয়া। তাদের সবার বয়সই ৫ থেকে ১১।

Advertisement

প্রতিবেদনে জানানো হয়, লাহোরের কাহনা এলাকার বাসিন্দা মুহাম্মাদ আজিম কাহনা এলাকায় থাকতেন। সোমবার তিনি পুলিশের কাছে গিয়ে শিশুদের অপহরণের বিষয়ে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অজ্ঞাতনামা অপহরণকারীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, তদন্তের সময়ই আজিমকে সন্দেহ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিন কন্যা ও এক ছেলে শিশুকে খালে ফেলে হত্যা করেছেন তিনি। স্ত্রীর সঙ্গে ঝগড়ার কারণেই আজিম তাঁর চার সন্তানকে হত্যা করেছেন।

পুলিশ কর্মকর্তা মুহাম্মাদ আলী জানান, বার্গার খাওয়ানোর কথা বলে ওই চার শিশুকে নিয়ে যান তাদের বাবা। শিশুরা যখন বার্গার খাচ্ছিল তখনই তাদের ধাক্কা দিয়ে খালে ফেলে দেওয়া হয়।

পুলিশ ওই শিশুদের মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!