ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যে আবিষ্কারের কারণে চিকিৎসায় নোবেল পেলেন কারিকো ও ওয়েইসম্যান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৩, ২ অক্টোবর ২০২৩
যে আবিষ্কারের কারণে চিকিৎসায় নোবেল পেলেন কারিকো ও ওয়েইসম্যান
করোনা ভ্যাকসিন - ফাইল ছবি

প্রাণ রক্ষাকারী এমআরএনএ করোনা টিকা আবিষ্কারে বিশেষ অবদান রাখার জন্য ২০২৩ সালে চিকিৎসা খাতে বিশ্বের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন পুরস্কার নোবেল পেয়েছেন ক্যাটালিন কারিকো এবং ড্রিউ ওয়েইসম্যান।

সোমবার (২ অক্টোবর) সুইডেনের নোবেল অ্যাসেম্বলি চিকিৎসায় চলতি বছরের নোবেলজয়ী হিসেবে এই দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে। 

সংবাদমাধ্যম বিবিসি জানায়, ম্যাসেঞ্জার আরএনএ বা এমআরএনএ করোনা টিকা প্রস্তুতের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির নাম। মার্কিন কোম্পানি ফাইজার ও মডার্নার করোনা টিকা এমআরএনএ প্রযুক্তির। এই প্রযুক্তিতে টিকা প্রস্তুতে মৃত বা বিশেষভাবে প্রক্রিয়াজাত জীবাণু ব্যবহার করা হয়না। বরং ব্যবহার করা হয় এক ধরণের প্রোটিন, যা দেহের অভ্যন্তরে প্রবেশের পর কোনো নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে মানবদেহের সহজাত প্রতিরোধ ব্যবস্থাকে বহুগুণ শক্তিশালী করে।

Advertisement

১৯০১ সাল থেকে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে ১৯০১ সাল থেকে। তারপর থেকে এ পর্যন্ত মোট ১১৩ জন এই খাতে বিশেষ অবদানের জন্য নোবেল জিতেছেন। এই নোবেলজয়ীদের মধ্যে ১২ জন নারী।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!