শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পুরস্কারদাতা প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশন এ ঘোষণা দিয়েছে।
এক বিবৃতিতে ফাউন্ডেশন বলেছে, ২০২৩ সালে নোবেল বিজয়ীরা পুরস্কার হিসেবে মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রাউন বা ৯ লাখ ৮৬ হাজার ডলার পাবেন। বর্তমান বিনিময় হার (১ ডলার সমান ১০৯ টাকা ৭৫ পয়সা) অনুযায়ী প্রায় ১০ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকা।
.png)
গত কয়েক বছরে বেশ কয়েকবার পুরস্কারের অর্থের পরিমাণ বাড়ানো-কমানো হয়। পুরস্কারদাতা প্রতিষ্ঠানটির দাবি, প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্বচ্ছলতার উপর ভিত্তি করে পুরস্কারের অর্থ নির্ধারণ করা হয়।
২০১২ সালে আর্থিক অবস্থা ভালো না থাকায় পুরস্কারের অর্থ ১ কোটি ক্রাউন থেকে কমিয়ে ৮০ লাখ ক্রাউন করা হয়। পাঁচ বছরের মাথায় ১০ লাখ বাড়িয়ে ৯০ লাখ ক্রাউন ও ২০২০ সালে আরো ১০ লাখ বাড়িয়ে ১ কোটি ক্রাউন করা হয়।
গত এক দশকে ইউরোর বিপরীতে সুইডিশ ক্রাউনের মূল্য প্রায় ৩০ শতাংশ কমেছে। অর্থাৎ, পুরস্কারের অর্থ বাড়ানো হলেও সুইডেনের বাইরে এর তেমন সুফল মিলবে না।
অথচ ২০১৩ সালেই পুরস্কারের অর্থ কমিয়ে ৮০ লাখ ক্রাউন করা হলেও বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীরা ১২ লাখ ডলার মূল্যের পুরস্কার পেতেন।
চলতি বছর ২ অক্টোবর চিকিৎসাবিজ্ঞান দিয়ে শুরু হবে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। এরপর ক্রমান্বয়ে জানা যাবে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে কারা জিতছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
সূত্র: রয়টার্স