ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চিকিৎসায় নোবেল পেলেন দুই গবেষক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ২ অক্টোবর ২০২৩
চিকিৎসায় নোবেল পেলেন দুই গবেষক
ড্রিউ ওয়েইসম্যান ও ক্যাতেলিন কারিকো - ফাইল ছবি

চিকিৎসাবিজ্ঞানে এ বছর বিশ্বের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন নোবেল পুরস্কার পেয়েছেন ক্যাটালিন কারিকো এবং ড্রিউ ওয়েইসম্যান।

সোমাবার (২ অক্টোবর) সুইডেনের নোবেল অ্যাসেম্বলি চিকিৎসায় চলতি বছরের নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে। 

১৯০১ সাল থেকে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে ১৯০১ সাল থেকে। তারপর থেকে এ পর্যন্ত মোট ১১৩ জন এই খাতে বিশেষ অবদানের জন্য নোবেল জিতেছেন। এই নোবেলজয়ীদের মধ্যে ১২ জন নারী।

Advertisement

এই শাখায় নোবেলজয়ীদের মধ্যে সর্বকনিষ্ঠ চিকিৎসাবিজ্ঞানীর নাম ফ্রেডরিখ জি. ব্যান্টিং। ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য অতি জরুরি উপকরণ ইনসুলিনের আবিষ্কারের সুবাদে ১৯২৩ সালে মাত্র ৩২ বছর বয়সে নোবেল জেতেন ব্যান্টিং।

আর সবচেয়ে বেশি বয়সে এই শাখায় নোবেলজয়ীর নাম পিটন রাউস। দেহে টিউমার সৃষ্টিকারী ভাইরাস শনাক্তের সুবাদে ১৯৬৬ সালে যখন পিটন নোবেল পুরস্কার জয় করেন, সে সময় তার বয়স ৮৭ বছর।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!