ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দক্ষিণ আফ্রিকায় ১৮ ডাকাতকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৪, ২ সেপ্টেম্বর ২০২৩
দক্ষিণ আফ্রিকায় ১৮ ডাকাতকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন ১৮ ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার পুলিশ কমিশনার ফানি মাসেমোলা এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিরা নগদ অর্থ ও মূল্যবান সম্পদবাহী একটি ট্রাক ডাকাতির পরিকল্পনা করেছিলেন। অন্যান্য প্রদেশেও তাঁরা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত।

জোহানেসবার্গ থেকে ৪০০ কিলোমিটার উত্তর–পূর্বে মাখাদো এলাকায় সাংবাদিকদের মাসেমোলা বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই চক্র মাপুমালাঙ্গা, গুয়েতেংয়ের বেশ কয়েকটি চক্রের সঙ্গে যুক্ত।’ গোলাগুলিতে একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি। ৯০ মিনিট ধরে ওই গোলাগুলি চলে।

Advertisement

দক্ষিণ আফ্রিকার পুলিশ এক বিবৃতিতে বলেছে, ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ ও ২ জন নারী।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!