ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের  

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:১১, ২৫ জুলাই ২০২৩
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের  
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের হামলায় নিহত আসাদুজ্জামান ওরফে আসাদ মোড়ল। ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের হামলায় আসাদুজ্জামান ওরফে আসাদ মোড়ল (৪৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার ক্যাপটাউনের মালমেসবুরী টাউনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে নিহতের ছেলে সাকিব মোড়ল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওইদিন দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত হন আসাদ। পরে স্থানীয়রা তাকে অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহত আসাদ মোড়ল গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউপির মধ্য নারগানা গ্রামের জহিরুল মোড়লের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম বলেন, দীর্ঘ ৭ বছর যাবৎ আসাদ ওই দেশে বসবাস করছেন। এক বছর পর তার দেশে ফেরার কথা ছিল।

নিহতের ছেলে সাকিব মোড়ল জানান, মালমেসবুরী ক্যাফের একটি বেকারিতে কাজ করতো আসাদ। ঘটনার সময় কয়েকজন হামলাকারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে ঘটে এ হামলার ঘটনা।

প্রশাসনিক প্রক্রিয়া শেষে আসাদের লাশ দেশে পাঠানো হবে। তবে লাশ আনার জন্য দেশে সকল প্রক্রিয়া চলামান আছে। হঠাৎ এমন খবর শুনে পুরো গ্রামে বিরাজ করছে শোকের ছায়া। শোকে বিহ্বল পুরো পরিবার যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!