শিশুটির বাবা-মা রুডি ও লেন্টিনা ডমিনগুয়েজ গুড মর্নিং আমেরিকাকে বলেন, আমরা ব্যাগ চেক করে দেখেছি সেখানে খুঁজে পাইনি। ভ্যালেন্টিনা পুতুলটিকে হারিয়ে ফেলেছে। পুতুলটির নাম ছিল বিট্রিস। শেষবার টোকিওতে বিমানের ভেতর দেখেছিলাম। তারপর এয়ারলাইনকে ফোন ও মেইল করেছি।
তারা আরো বলেন, বিট্রিস তার প্রিয় খেলনা। এই পুতুল নিয়ে সে খেলে আনন্দ করে। এটি তার প্রিয় বন্ধু। হোটেলে আসার পর তার কষ্টে আমার মন খুব খারাপ হয়ে যায়।
.png)
শিশুটির বাবা-মা ফেসবুকে হারিয়ে যাওয়া পুতুলের পোস্ট করার পর তা ডালাস-ফোর্ট ওয়ার্থ আমেরিকান এয়ারলাইন্সের পাইলট জেমস ড্যানেনের নজরে আসে।
ড্যানেন পুতুলটিকে খুঁজতে টোকিওর হানেদা বিমানবন্দরে চলে যান। সেখানে তুর্কি এয়ারলাইন্সে হারিয়ে যাওয়া পুতুলটিকে খুঁজে পান। তিনি পুতুলটিকে ফিরিয়ে নিয়ে আসেন। আসার সময় বিভিন্ন বিমানবন্দরে ভ্যালেন্টিনার জন্য ছবি তোলেন।
ড্যানেন এই সপ্তাহে পুতুলটিকে সেই শিশুর হাতে ফিরিয়ে দেন। ভ্যালেন্টিনা বলে, আমি খুব খুশি হয়েছি। আমি ভেবেছিলাম বিট্রিস আমার কাছ থেকে হারিয়ে যাবে। আমি খুব খুশি যে তাকে আবার দেখতে পাচ্ছি
ড্যানেন ডব্লিউএফএএ টিভিকে বলেন, তাদের মিলনে আমি খুব আনন্দিত। আমি সত্যিই আনন্দিত যে আমি কারও জন্য ভালো কিছু করতে পেরেছি।
সূত্র: নিউইয়র্ক পোস্ট